গাজীপুরের কাশিমপুরে বহুল আলোচিত ও সুনামধন্য একটি মাদ্রাসায় এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের কাশিমপুরে বহুল আলোচিত ও সুনামধন্য একটি মাদ্রাসায় এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে বহুল আলোচিত ও সুনামধন্য একটি মাদ্রাসায় এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দে গাজীপুর মহানগরীর সারদাগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত এ.বি. সিদ্দিক ইসলামী আল-ফালাহ মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক।

ফজল চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী মোস্তফা মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশিমপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই নয়, বরং নৈতিকতা ও আদর্শেও এগিয়ে থাকতে হবে।

পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয়। আবেগঘন মুহূর্তে অনেক শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।