রায়পুরে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শিক্ষা উপকরণ বিতরণ
ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ।ছবি: আরটিএনএন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।

এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, জ্যামিতি বক্স, পরীক্ষার গাইড ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা, শিক্ষার্থীরা উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে।