ফুলবাড়িয়ার কৈয়ারচালা গ্রামে ১০ টাকা না দেওয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন।
ফুলবাড়িয়ার কৈয়ারচালা গ্রামে ১০ টাকা না দেওয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন।ছবি: আরটিএনএন

ময়মনসিংহের ফুলবাড়িয়ার কৈয়ারচালা গ্রামে ১০ টাকা না দেওয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ভাতিজা তৌহিদকে আটক করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন একই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী এবং আটককৃত তৌহিদ লাল মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আয়েশা খাতুন তৌহিদের চাচি। তৌহিদ নিহতের ছেলে আশিকের কাছ থেকে ১০ টাকা দাবি করেন। যখন আশিক টাকা দিতে অস্বীকার করেন, তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় আয়েশা খাতুন এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং তৌহিদকে আটক করে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সায়েফ বলেন, "১০ টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচি আয়েশা খাতুন নিহত হয়েছেন। অভিযুক্ত তৌহিদকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"