
রাজবাড়ী জেলার পাংশায় অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
সকাল ৮টা ৩০ মিনিটে পাংশা পৌরসভা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সকাল ১০টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক উৎসব। জাতীয় সংগীত ও বর্ষবরণের কালজয়ী গান ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), চাঁদ আলী খান, সভাপতি, উপজেলা বিএনপি, হাবিবুর রহমান রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, মোহাম্মদ তোফাজ্জেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, মোহাম্মদ আসলাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ নেওয়াজ এবং পাংশা পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শওকত আলী সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
বাঙালির এই সর্বজনীন উৎসবকে ঘিরে পুরো এলাকায় এক অভূতপূর্ব উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা চেষ্টা করেছি গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে।
উপজেলা প্রশাসনের এই আয়োজন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। রঙিন পোশাক, ঢোল-তবলা আর আনন্দ-উল্লাসে পাংশা শহর আজ এক নতুন রূপে সেজেছিল।



