
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯ জন রোগী।
সোমবার (১৩ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে চিকিৎসা শেষে ১১ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫৩ জন রোগী। এ পর্যন্ত এই উপসর্গ নিয়ে মোট ৫৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।



