শিশুধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার, সারাদেশ, ধর্ষণ, শিশুধর্ষণ, শিক্ষার্থী ধর্ষণ, পুলিশ, আটক, বিচার, আরটিএনএন, নওগাঁ,
অভিযুক্ত ফারুক হোসেন।ছবি: আরটিএনএন

নওগাঁর ধামইরহাট থানার এলাকায় ১১ বছর বয়সী এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্তের দ্রুত গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।