
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে জেলায় এই উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে. বিশ্বাস বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গে ১৩২ রোগী চিকিৎসাধীন, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ২৭ শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।
মৌসুম শুরু থেকে এ পর্যন্ত ৪৭৯ শিশুকে হাসপাতালে ভর্তি হয়েছে।
ডা. শংকর শিশুদের টিকা প্রদানের গুরুত্ব এবং সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি সতর্ক করে বলেন, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।



