
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ-এ বাস ডুবির ঘটনার রেশ না কাটতেই আবারও আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ৪ নম্বর ঘাটে একটি রো-রো ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
জানা গেছে, পাটুরিয়া ঘাট থেকে প্রায় ২০টি যানবাহন ও শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফেরিটির সাইলেন্সার পাইপ অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়।
হঠাৎ আগুনের খবর ছড়িয়ে পড়লে ফেরিতে থাকা যাত্রীরা দ্রুত নামতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন। এ সময় ভিড়ের চাপে অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফেরিতে থাকা যানবাহনগুলো ব্যাক করে নামানো হয় এবং যাত্রীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



