রাজশাহী, ভূমিন্ত্রি, বিএনপি, সরকার,
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও মাহফুজুর রহমান রিটন।ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক হয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

রিটন প্রশাসক নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনসহ পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে  বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন।

শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, “মাহফুজুর রহমান রিটনকে সুখী, সমৃদ্ধ ও শান্তির নগরী রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। রিটন অত্যন্ত স্নেহভাজন। আগামী দিনে রাজশাহী মহানগরীকে সুন্দর ও সমৃদ্ধিশালী হিসেবে গড়ে তুলতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে প্রত্যাশা করি। তার প্রতি সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।”

রিটন এর আগে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ছিলেন। পরে তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।