
রাজবাড়ীর পাংশায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৬ কাটুন সৌদি খেজুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২মার্চ) উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের উপস্থিতিতে এ খেজুর বিতরণ করা হয়।
জানাগেছে জেলায় ১১০ কাটন খেজুরের মধ্যে পাংশা উপজেলায় ২৬ কাটন (প্রতি কাটনে ৮ কেজি) বৃহস্পতি বার পাংশা উপজেলা ও পৌর সভার বিভিন্ন এতিমখানা -লিল্লা বডিং মাদ্রাসা, ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।



