রাজশাহী, যুবক, হত্যা, ছূরিকাঘাত, ছুরিকাঘাত, মো: সাব্বির,
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মো. সাব্বির নামক এক যুবক হত্যার শিকার হয়েছেন।ছবি: আরটিএনএন

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মো. সাব্বির নামক এক যুবক হত্যার শিকার হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় থানার পবা রাইসমিল পাড়ায় ওই যুবককে চাকু দিয়ে বুকে স্টেপ করলে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত সাব্বির পবা রাইসমিল পাড়ার মো. শাহিন ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবক হলেন একই এলাকার মো. আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫)। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে সাব্বিরের বুকে ছুরিকাঘাত করে জাসন। এ বিষয়ে আমরা কাজ করছি, বিস্তারিত তদন্ত শেষে জানাতে পারব।