
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, লক্ষ্মীপুর ৩ আসনে দত্তপাড়া বটতলীতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট করার অপরাধে আবু সায়েদ সবুজ (৫৫) নামে এক ব্যক্তির এর হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এলাকার সূত্রে জানা যায় বিএনপির আমির হোসেন এই কাজের সাথে জড়িত। লক্ষ্মীপুর-৩ আসনে নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লক্ষ্মীপুর-৩ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৬৯ হাজার ১৩৯। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ৫৯ হাজার ৯৯৫ ভোট।



