নির্বাচন
বিএনপির শতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান।ছবি: আরটিএনএন

লক্ষ্মীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে লক্ষ্মীপুর পৌর জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতা-কর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশান এর সভাপতিত্বে এতে নবাগতের শুভেচ্ছা প্রদান সহ দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানিয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ সেক্রেটারী এড.মহসিন কবির মুরাদ,মাওলানা নাসির উদ্দিন মাহামুদ,যুব জামায়াতের শহর সভাপতি নাছির উদ্দিন,আইনজীবী নেতা এডভোকেট মাহির হাছান প্রমুখ।

যোগদানকৃতরা হলেন- লক্ষ্মীপুর পৌর যুবদল সদস্যমেহেদী হাসান হেদায়াত,পৌর ৩ নং ওয়ার্ড শ্রমিকদল, সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরন, একই ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আলমগীর হোসেন,জেলা সেচ্ছাসেবকদল সাংস্কৃতিক সম্পাদক।জোবায়ের হোসেন সুজন, সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা সহ শতাধিক।

এসময় জামায়াতে যোগদানকারী জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন বলেন, ‘দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমি মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমি তাদের সঙ্গে যুক্ত হলাম।’

জেলা জামায়াতের এক নেতা জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।