খালেদা জিয়া,আগারগাঁও,দোয়া
আগারগাঁও বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল।ছবি: আরটিএনএন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঢাকা মহানগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপি এবং আগারগাঁও বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।  

শনিবার (১০ জানুয়ারি) দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহ্বায়ক হাজী ইউসুফ, শাহ আলম, তসলিমা চৌধুরী রীতা, মিজানুর রহমান স্বপন, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতিসহ শের এ বাংলা নগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।  দোয়া মাহফিলে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার আহ্বান জানান।