img
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
পাবনায় রুমা ও রাজশাহীতে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা

পাবনায় রুমা ও রাজশাহীতে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (পাবনা-সিরাজগঞ্জ) এমপি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন পাবনার চাটমোহরের নারী নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। দল ও জোটের পক্ষ থেকে মনোনীত ৩৬ জন প্রার্থীর তালিকায় তিনি একজন। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা।

Advertisement
রেজিস্ট্রার ভবন ঘেরাও: ডাকসুর চার দফা দাবি

২০২৫–২৬ শিক্ষাবর্ষে সিট সংকট, রেজিস্ট্রার ভবনের প্রশাসনিক অসঙ্গতি এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তির প্রতিবাদে রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।...

২০ এপ্রিল, ২০২৬

রেজিস্ট্রার ভবন ঘেরাও: ডাকসুর চার দফা দাবি

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উত্থান দেখা গেছে। যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে, ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পর সোমবার (২০ এপ্রিল) সকালে এশিয়ার বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়।

২০ এপ্রিল, ২০২৬

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

এস আলমকে গ্রেফতার ও পাচার করা অর্থ ফেরতের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

অর্থ পাচারের অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলমের বিরুদ্ধে গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্ত এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ। রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে একই স্থানে ছয় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধনের পরপরই গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ‘ব্যাংক দখল বন্ধ করো’, ‘কালো আইন বাতিল করো’ এবং ‘এস আলম নো মোর’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার প্রদর্শন করেন।

১৯ এপ্রিল, ২০২৬

এস আলমকে গ্রেফতার ও পাচার করা অর্থ ফেরতের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে ইরানকে ফের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরানের প্রতি আবারও অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তুরস্কের আনতালিয়া ডিপ্লোমাসি ফোরামের পার্শ্ববৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান। রোববার (১৯ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া ছয়টি দেশের তালিকায় বাংলাদেশের জাহাজ অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে ইরানকে ফের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

২০ এপ্রিল, ২০২৬

৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সতর্ক: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির দাম বৃদ্ধি পেলেও যাতে এর প্রভাব মূল্যস্ফীতিতে ব্যাপকভাবে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

২০ এপ্রিল, ২০২৬

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সতর্ক: বাণিজ্যমন্ত্রী

এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতা রুখতে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

এসএসসি পরীক্ষা ঘিরে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, কোনো দুষ্টুচক্র পরীক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

২০ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতা রুখতে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আদালত কোনো হয়রানির জায়গা নয়, বরং ন্যায়বিচার পাওয়ার একটি নিরাপদ স্থান। মানুষের মধ্যে এই বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে।

২০ এপ্রিল, ২০২৬

ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী

গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

রাজধানীর কাফরুল এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি এবং গুলির ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গ্রেফতারকৃতরা হলেন: রানা (৩১), মো. সাগর শেখ (২৮), মো. কালু (২৮) ও শশী (২২)। রবিবার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ এপ্রিল) দুপুরে মিরপুরে র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি।

২০ এপ্রিল, ২০২৬

গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

টাইগার পেসে রানের চাকায় ধীর গতি কিউইদের

দ্বিতীয় ওয়ানডেতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুরু থেকেই পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল-এর ব্যাটাররা। সোমবার (২০ এপ্রিল) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। তবে শুরু থেকেই তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের গতিময় বোলিংয়ে চাপে পড়ে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি।

২০ এপ্রিল, ২০২৬

টাইগার পেসে রানের চাকায় ধীর গতি কিউইদের

জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

জ্বালানি তেল ও ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্বের দাম পুনর্বহালের দাবি জানিয়েছে।

২০ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

সিটি করপোরেশন পেল বগুড়া

বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল। পৌরসভা প্রতিষ্ঠার প্রায় অর্ধশত বছর পর উত্তরের এ জেলা নতুন নগর সংস্থার মর্যাদা পেল। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এর আগে দেশে বিদ্যমান ১২টি সিটি করপোরেশন হলো-ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

২০ এপ্রিল, ২০২৬

সিটি করপোরেশন পেল বগুড়া

সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারাদেশে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

২০ এপ্রিল, ২০২৬

সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এই তালিকা প্রকাশ করেন।

২০ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়াসহ দেশের সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০ এপ্রিল, ২০২৬

বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী