img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরীন শারমিনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দুদিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শিরীন শারমিনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

ক্ষুদ্রঋণকে ব্যাংকিং কাঠামোয় নিলে প্রান্তিক মানুষ ঝুঁকিতে পড়তে পারে

প্রস্তাবিত ‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ ২০২৫’ বাস্তবায়ন হলে দেশের কোটি কোটি প্রান্তিক মানুষ এবং বিদ্যমান ক্ষুদ্রঋণ ব্যবস্থার মানবিক কাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করেন কোস্ট ফাউন্ডেশনসহ নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন।  মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে কোস্ট ফাউন্ডেশনসহ নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন ক্ষুদ্রঋণ খাতকে ব্যাংকিং কাঠামোর আওতায় আনার প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ক্ষুদ্রঋণকে ব্যাংকিং কাঠামোয় নিলে প্রান্তিক মানুষ ঝুঁকিতে পড়তে পারে

নওগাঁয় এসএসসি পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা

নওগাঁয় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে...

নওগাঁয় এসএসসি পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">থামেনি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, রাজনৈতিক ছত্রছায়াতেই বেপরোয়া অপরাধচক্র</span>

গত এক দশকে বাংলাদেশে এক নতুন আতঙ্কের নাম ‘কিশোর গ্যাং’। একসময় যা ছিল শহরকেন্দ্রিক বিচ্ছিন্ন সমস্যা, এখন তা ছড়িয়ে পড়েছে গ্রাম পর্যন্ত। সময়ের চক্রে আইনি নিয়ন্ত্রণের পরিবর্তে আরও ডালপালা মেলেছে এ কিশোর অপরাধ। ধরনও হয়ে উঠছে ভয়াবহ—চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, এমনকি খুনের মতো গুরুতর অপরাধেও জড়িয়ে পড়ছে শিশু-কিশোররা।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">থামেনি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, রাজনৈতিক ছত্রছায়াতেই বেপরোয়া অপরাধচক্র</span>

শিরীন শারমিনের ২ দিনের রিমান্ড চাইল ডিবি

গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১টার পর তাকে ডিবি কার্যালয় থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহসীন উদ্দীন আদালতে এই আবেদন করেন। এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে মহানগর ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে।

শিরীন শারমিনের ২ দিনের রিমান্ড চাইল ডিবি

বাড়তি দামে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পঞ্চগড়ের আটোয়ারীতে বাড়তি দামে ডিজেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফকিরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ওই দিন স্থানীয় কৃষক মো. রেজাউল ইসলাম ও ট্রাক্টরচালক মো. বাবুল ডিজেল কিনতে গেলে প্রতি লিটার ১২০ টাকা দরে বিক্রি করা হয়, যা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।

বাড়তি দামে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৮০ জন।

হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

আটোয়ারীতে বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে। জানা গেছে, ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হলেও মাঠপর্যায়ে এর প্রতিফলন নেই।

আটোয়ারীতে বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ

রহস্যজনক মৃত্যু তামিল অভিনেত্রী সুভাষিণীর

তামিল টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম রহস্যজনকভাবে মারা গেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দক্ষিণি ছোট পর্দায় পরিচিতি পান। সোমবার চেন্নাইয়ে তাঁর ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

রহস্যজনক মৃত্যু তামিল অভিনেত্রী সুভাষিণীর

ইরানিদের ট্রেন এড়িয়ে চলার সতর্কবার্তা ইসরায়েলের

ইরানের নাগরিকদের উদ্দেশে ‘জরুরি সতর্কবার্তা’ জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে আগামী ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করা এবং রেললাইন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। আইডিএফের বিবৃতিতে বলা হয়, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হচ্ছে।

ইরানিদের ট্রেন এড়িয়ে চলার সতর্কবার্তা ইসরায়েলের

আমানত ফেরত পেতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক ও পদ্মা ব্যাংকের পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কয়েক শ ভুক্তভোগী আমানতকারী। ‘বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সামনে  এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারী আমানতকারীরা অভিযোগ করেন, মেয়াদ শেষ হওয়ার পরও ব্যাংকগুলো তাদের গচ্ছিত আমানত ফেরত দিচ্ছে না। এমনকি দৈনন্দিন ও ব্যবসায়িক প্রয়োজনেও ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না তারা। কর্মসূচিতে অংশ নেওয়া এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, নিরাপত্তার কথা ভেবে ব্যাংকে টাকা রেখেছিলাম। কিন্তু এখন দেখছি ব্যাংকই টাকা ফেরত দিচ্ছে না। আমরা আমাদের আমানত ও মুনাফাসহ পুরো টাকা ফেরত চাই।

আমানত ফেরত পেতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকদের বিক্ষোভ

জামায়াত নেত্রী গ্রেপ্তারে সংসদে ক্ষোভ, মুক্তির আল্টিমেটাম

ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা (৩৭)কে গ্রেপ্তারের ঘটনায় সংসদে আল্টিমেটাম দিয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া আসনের জামায়াত এমপি রফিকুল ইসলাম খান। মঙ্গলবার (৭ এপ্রিল) পয়েন্ট অব অর্ডারে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাওদাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। রফিকুল ইসলাম খান বলেন, “সাওদা সুমি নামে এক নারীকে ‘উপরের নির্দেশে’ গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রশ্ন হলো, এই ‘উপরের নির্দেশ’ বলতে ঠিক কার নির্দেশ বোঝানো হয়েছে?” তিনি আরও বলেন, এই গ্রেপ্তার প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিবাদী প্রবণতা লক্ষ্য করা যায়, অথচ বর্তমান সরকার গণতান্ত্রিক; মানুষ কি তাদের মতামত প্রকাশ করতে পারবে না?

জামায়াত নেত্রী গ্রেপ্তারে সংসদে ক্ষোভ, মুক্তির আল্টিমেটাম

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে  মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের  কলাভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা প্রদক্ষিণ করে। এ সময় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘এসো নবীন, দলে দলে—ছাত্রদলের পতাকাতলে’, ‘ছাত্রদলের অঙ্গীকার—নিরাপদ ক্যাম্পাস’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের মিছিল

ঢাবিতে শুরু হলো তিন দিনের &lsquo;বাংলাদেশ ইকোনমিকস সামিট&rsquo;

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইকোনমিকস সামিট’। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিকস স্টাডি সেন্টারের উদ্যোগে সপ্তমবারের মতো এই সামিটের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন। সাউথ ইস্ট ব্যাংকের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।

ঢাবিতে শুরু হলো তিন দিনের &lsquo;বাংলাদেশ ইকোনমিকস সামিট&rsquo;

গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি, সংসদে আইন পাস

জাতীয় সংসদে মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন আইন-২০২৬ বিল পাস হয়েছে। ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে পাস হওয়া এই সংশোধনীতে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি, সংসদে আইন পাস

সংসদ সদস্যের বাড়িতে নিয়ে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ

দলীয় নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে নিজের বাসভবনের টর্চার সেলে নির্যাতনের অভিযোগ উঠেছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে।

সংসদ সদস্যের বাড়িতে নিয়ে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ

আমার আগের বক্তা মিথ্যা তথ্য দিয়েছেন, সংসদে জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের আমিরের ক্ষেত্রে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে। সংসদে কথা বলার সুযোগ পেয়ে তিনি বলেন, তাঁর আগে যে সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন, তিনি অনেক মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এ কথা বলার কিছুক্ষণ পরই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। এ সময় স্পিকার বলেন, কোনো সংসদ সদস্য মিথ্যা তথ্য দিয়েছেন কি না সেটি তিনি নিজেই দেখবেন। পরে জামায়াত আমিরকে আর বক্তব্য চালিয়ে যেতে দেওয়া হয়নি। ঘটনাটি নিয়ে সংসদে সাময়িক উত্তেজনা তৈরি হয়।

আমার আগের বক্তা মিথ্যা তথ্য দিয়েছেন, সংসদে জামায়াত আমির

হাম সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানালেন রিজভী

দেশে ক্রমবর্ধমান হাম সংক্রমণ রোধে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

হাম সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানালেন রিজভী