ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে মোট ২ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৮৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, যা মোট আবেদনকারীর ৯২ শতাংশ।



