img
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
ইরানের বিরুদ্ধে 'বিশ্বাসঘাতকতার' অভিযোগ কাতারের

ইরানের বিরুদ্ধে 'বিশ্বাসঘাতকতার' অভিযোগ কাতারের

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম বিন জাবের আল থানি জানিয়েছেন, কাতারে হামলার পর ইরানি নেতৃত্বের কাছ থেকে তারা "চরম বিশ্বাসঘাতকতার শিকার" হওয়ার মতো অনুভূতি পেয়েছেন।

Advertisement
ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের ঝড়, ভক্তদের বার্তা দিলেন থালাপতি বিজয়

অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন টালমাটাল। স্ত্রী সঙ্গীতার দায়ের করা বিচ্ছেদ মামলা এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে পরকীয়ার অভিযোগ—সব মিলিয়ে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন এতদিন নীরব ছিলেন বিজয়। গত রোববার আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রথমবারের মতো ভক্তদের উদ্দেশ্যে মুখ খুললেন এই মেগাস্টার।

৯ মার্চ, ২০২৬

ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের ঝড়, ভক্তদের বার্তা দিলেন থালাপতি বিজয়

সৌদি আরবে মিসাইল হামলা, জামায়াত কর্মী নিহত

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনায় তিনি নিহত হন।

৯ মার্চ, ২০২৬

সৌদি আরবে মিসাইল হামলা, জামায়াত কর্মী নিহত

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত, চমেকে ভর্তি

কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণে মো. শাকের (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহত শাকের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

৯ মার্চ, ২০২৬

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত, চমেকে ভর্তি

শহুরে জীবনের দ্রুত বিস্তৃত এক বাজার

ঢাকার একটি বহুতল অ্যাপার্টমেন্টের বারান্দায় দুপুরের রোদে কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে আছে সাদা লোমওয়ালা একটি পার্সিয়ান বিড়াল। পাশে রাখা ছোট একটি বাটি—ভেতরে বিদেশি ব্র্যান্ডের শুকনো খাবার।...

৯ মার্চ, ২০২৬

শহুরে জীবনের দ্রুত বিস্তৃত এক বাজার

ইরানের নতুন নেতার বিরুদ্ধে যেকোনো হামলার বিরোধী চীন

চীন জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর, তাঁর সন্তান মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়ার বিষয়টি পুরোপুরি ইরানের অভ্যন্তরীণ ব্যাপার। সেইসঙ্গে নতুন এই নেতাকে লক্ষ্যবস্তু করে যেকোনো হামলা চেষ্টারও বিরোধিতা করেছে বেইজিং।

৯ মার্চ, ২০২৬

ইরানের নতুন নেতার বিরুদ্ধে যেকোনো হামলার বিরোধী চীন

ট্রফির সাথে ৩৬ কোটি টাকা পাচ্ছে চ্যাম্পিয়ন ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ শুধু ট্রফিতেই সীমাবদ্ধ নয়, এর সাথে যুক্ত হয়েছে বিশাল অঙ্কের অর্থকড়িও। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে অভিনন্দন জানানোর পাশাপাশি আইসিসি তাদের জন্য বরাদ্দ করেছে মোটা অঙ্কের প্রাইজমানি। তবে শুধু চ্যাম্পিয়ন নয়, টুর্নামেন্টে অংশ নেওয়া ২০টি দলের কাউকেই খালি হাতে ফেরাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

৯ মার্চ, ২০২৬

ট্রফির সাথে ৩৬ কোটি টাকা পাচ্ছে চ্যাম্পিয়ন ভারত

সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবার সামনে যেসব চ্যালেঞ্জ

রাজনৈতিক ও সামরিক কাঠামোর কথা বিবেচনা করলে, এখন পর্যন্ত দেওয়া বার্তাগুলো থেকে এটা স্পষ্ট যে, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রতি ইরানে জোরালো সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে সৃষ্ট এক যুদ্ধের মধ্য দিয়ে অত্যন্ত কঠিন এক পরিস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

৯ মার্চ, ২০২৬

সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবার সামনে যেসব চ্যালেঞ্জ

আইজিপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনের প্রধান এইচ. ই. মি. রজার ক্লেটন। প্রতিনিধি দলটি সোমবার (৯ মার্চ) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে সাক্ষাৎ করেন।

৯ মার্চ, ২০২৬

আইজিপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ট্রাম্পের ইরান যুদ্ধ পৃথিবীকে ধ্বংসের দিকে নিচ্ছে

ইরান যুদ্ধ শুরুর আগে মিত্রদের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি ঠিক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জ্যাকেটে লেখা সেই কুখ্যাত স্লোগানটিরই ভূ-রাজনৈতিক সমতুল্য ছিল: "আমার সত্যিই কিছু যায় আসে না। আপনার আসে কি?" ট্রাম্প প্রশাসন কেবল জোট গঠন করতেই অস্বীকৃতি জানায়নি বা ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধ কিংবা ২০০৩ সালের ইরাক আগ্রাসনের মতো কূটনৈতিক বৈধতা চাইতেও ব্যর্থ হয়নি; বরং তারা ইসরায়েলকে সাথে নিয়ে এমন এক আক্রমণ শুরু করেছিল, যার খবর অনেক মিত্র দেশ ঘুণাক্ষরেও জানত না।

৯ মার্চ, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ পৃথিবীকে ধ্বংসের দিকে নিচ্ছে

ছাত্রলীগ ট্যাগ দিয়ে ঢাবি শিক্ষার্থীকে ৫ দফা মারধর

জুলাই আন্দোলনে হামলার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, সেহরি করতে গিয়ে তাকে 'ছাত্রলীগ' আখ্যা দিয়ে তুলে নিয়ে কয়েক দফা মারধর করা হয় এবং পরে গুরুতর আহত অবস্থায় শাহবাগ থানার সামনে রেখে আসা হয়। সোমবার (৯ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

৯ মার্চ, ২০২৬

ছাত্রলীগ ট্যাগ দিয়ে ঢাবি শিক্ষার্থীকে ৫ দফা মারধর

৩ জেলার ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের

সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে কুমিল্লা ১১, ময়মনসিংহ ২ এবং সিরাজগঞ্জ ৪ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার কারচুপির অভিযোগের মামলাটি শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

৯ মার্চ, ২০২৬

৩ জেলার ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের

যশোরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, পাইলট নিরাপদ

যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই বৈমানিক নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। সোমবার (৯ মার্চ) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

৯ মার্চ, ২০২৬

যশোরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, পাইলট নিরাপদ

রাজধানীতে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

রাজধানীর রমনা থানার গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের পাশে মোটরসাইকেল ও কাভার্ডভ‍্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেলচালকের নাম আব্দুল বারী (৩২)। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৯ মার্চ, ২০২৬

রাজধানীতে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রের পরাজয় ছাড়া কিছুই বয়ে আনবে না’

আইআরআইবি সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি বলেছেন: "ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক উত্তেজনা কমাতে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছিলেন—তবে শর্ত ছিল, আমাদের প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা, স্থলভাগ এবং জলসীমা ব্যবহার করে ইরানি জনগণের ওপর কোনো হামলা চালানো যাবে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শক্তি, দৃঢ়তা এবং উদ্দেশ্য সম্পর্কে ভুল হিসাব-নিকাশ করার কারণে প্রায় সঙ্গে সঙ্গেই এই প্রচেষ্টা ভেস্তে যায়।"

৯ মার্চ, ২০২৬

‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রের পরাজয় ছাড়া কিছুই বয়ে আনবে না’

ঢাবি শাখার কমিটি ঘোষণা করলো ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত কমিটিতে রয়েছেন মোট ৪৭ জন। সোমবার (৯ মার্চ) সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. ফজলে রাব্বী সরকার ও সদস্যসচিব সাবিরা মারিয়াম মুশফির নাম ঘোষণা করা হয়েছে।

৯ মার্চ, ২০২৬

ঢাবি শাখার কমিটি ঘোষণা করলো ইনকিলাব মঞ্চ