img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব বিভাগের দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদকার্যে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব বিভাগের দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে এবং সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি এবং রাস্তায় যানজটও নেই।

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

শিক্ষা-গবেষণায় অপসারণ করা উপাচার্যদের সঙ্গে নতুন উপাচার্যদের তুলনা

সরকার দেশের গুরুত্বপূর্ণ আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাতজন নতুন ভিসির নাম ঘোষণা করেন। মঙ্গলবার (১৭ মার্চ) আরও একজন ভিসির নাম প্রজ্ঞাপনের মাধ্যমে চূড়ান্ত করা হয়।

শিক্ষা-গবেষণায় অপসারণ করা উপাচার্যদের সঙ্গে নতুন উপাচার্যদের তুলনা

পঞ্চগড়ে ৩ দিনের ঐতিহ্যবাহী বারুণী মহাস্নান উৎসব ও বারুণী মেলা শুরু

পঞ্চগড়ে করতোয়া নদীর তীরে আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী বারুণী মহাস্নান উৎসব ও বারুণী মেলা। আজ সূর্যোদয় থেকেই করতোয়া নদীর তীরবর্তী বোয়ালমারী মেলা প্রাঙ্গণে হাজার হাজার সনাতন ধর্মালম্বী ভক্ত ও পূণ্যার্থী জড়ো হন, এবং শুরু হয় মহাস্নান উৎসব ও পূজার্চনা।

পঞ্চগড়ে ৩ দিনের ঐতিহ্যবাহী বারুণী মহাস্নান উৎসব ও বারুণী মেলা শুরু

চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর, বায়তুল মোকাররমে হবে ৫ জামাত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার বিকল্প হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর, বায়তুল মোকাররমে হবে ৫ জামাত

কোথায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী?

আগামী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে যমুনা ভবনে অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে ঈদের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে নিজস্ব কার্যালয় থেকে সরাসরি অংশ নেবেন।

কোথায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী?

বেতন-বোনাস নিশ্চিতে শিল্পাঞ্চলে ব্যাংক আজ ও কাল খোলা থাকবে

বাংলাদেশ ব্যাংক তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস এবং অন্যান্য ভাতা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এছাড়া, রফতানি বিল ক্রয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক-এর ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে, সরকারি ছুটি ও ঈদের সময়কাল সাপেক্ষে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর ব্যাংক শাখাগুলো খোলা থাকবে।

বেতন-বোনাস নিশ্চিতে শিল্পাঞ্চলে ব্যাংক আজ ও কাল খোলা থাকবে

আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসীরুদ্দিন পাটোয়ারী

ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার সুন্দর দিকনির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসীরুদ্দিন পাটোয়ারী

মেহেরপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নির্বাচনী এলাকাভিত্তিক মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় মেহেরপুরের গাংনী উপজেলার ১নং বাঁশবাড়ীয়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা উপস্থিত থেকে অসহায় ব্যক্তিদের হাতে নগদ অর্থ তুলে দেন।

মেহেরপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় আহত ১৯২

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের আঘাত মাঝারি ধরনের, তবে বেশিরভাগই সামান্য আহত। এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩,৭২৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় আহত ১৯২

ঈদ উপলক্ষে বাউফলের ১০০০ পরিবারকে এমপির অর্থ সহায়তা

বাউফল উপজেলার ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ সহায়তা উপহার দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বুধবার সকাল ১১টায় উপজেলার মদনপুরা এলাকায় তার বাসভবনে এই সহায়তা প্রদান করা হয়। বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। প্রতিটি পরিবারকে এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

ঈদ উপলক্ষে বাউফলের ১০০০ পরিবারকে এমপির অর্থ সহায়তা

আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের ওপর চাপিয়ে দেওয়া এই ‘অন্যায্য’ যুদ্ধের বিরোধিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, “ইউরোপ ও মার্কিন কর্মকর্তাসহ ক্রমশ জোরালো হওয়া অনেক কণ্ঠস্বর এখন স্বীকার করছে যে, ইরানের ওপর এই যুদ্ধ অন্যায্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সদস্যের উচিত তাদের পদাঙ্ক অনুসরণ করা।”

আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হুমকি, চরম শঙ্কায় জনবসতি

দক্ষিণ লেবাননের চারটি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি জানিয়েছেন, তারা শিগগিরই খিরবেত সেলম, বেইত ইয়াহুন, সারাফান্দ এবং দেইর কানুন এন-নাহর গ্রামে হামলা চালানোর পরিকল্পনা করছেন।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন হুমকি, চরম শঙ্কায় জনবসতি

ট্রাম্পের সহযোগীর পদত্যাগ, ‘ম্যাগা’ সমর্থকদের মাঝে অসন্তোষের ইঙ্গিত

ইরান যুদ্ধের জেরে পদত্যাগকারী ট্রাম্পের সহযোগী জো কেন্ত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ প্রতিরোধে নিয়োজিত সরকারি গোয়েন্দা সংস্থার তদারকির দায়িত্বে ছিলেন—যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। তিনি সাবেক স্পেশাল ফোর্সেস সেনাসদস্য এবং ট্রাম্প ও তার ‘ম্যাগা’ (MAGA) শিবিরের এতটাই একনিষ্ঠ অনুসারী ছিলেন যে, ৬ জানুয়ারির দাঙ্গাকারীদের তিনি ‘রাজনৈতিক বন্দী’ হিসেবে অভিহিত করেছিলেন।

ট্রাম্পের সহযোগীর পদত্যাগ, ‘ম্যাগা’ সমর্থকদের মাঝে অসন্তোষের ইঙ্গিত

ইরানের হামলায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা বিপর্যস্ত

আলী লারিজানিকে হত্যার পর সঙ্কটে রয়েছে ইসরায়েল। দেশটির কাছাকাছি থাকা গণমাধ্যমকর্মী ও প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতায় গত রাতটি ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন। ইরান থেকে একের পর এক ধেয়ে আসা ক্লাস্টার যুদ্ধাস্ত্র ও মিসাইল হামলার কারণে দেশজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইরানের হামলায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা বিপর্যস্ত

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">বেতন&ndash;বোনাস পরিশোধ নিয়ে উদ্বেগ, বিজিএমইএ ও পুলিশের তথ্যে ফারাক</span>

ঈদুল ফিতর সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতে বেতন–বোনাস পরিশোধ নিয়ে উদ্বেগ বাড়ছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রায় এক-চতুর্থাংশ কারখানায় ফেব্রুয়ারির বেতন বকেয়া রয়েছে, আর অর্ধেকের কাছাকাছি কারখানা এখনও ঈদ বোনাস দেয়নি। তবে মালিকদের সংগঠন ভিন্ন চিত্র তুলে ধরছে—যা খাতটির বাস্তব পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, দেশের ১০ হাজার ১০০টি কারখানার মধ্যে ২ হাজার ৫৪৪টিতে ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ হয়নি। অর্থাৎ প্রায় ২৫ শতাংশ কারখানায় শ্রমিকেরা বেতন পাননি। ঈদ বোনাসের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। মোট কারখানার ৪৫ দশমিক ৫৭ শতাংশ, অর্থাৎ ৫ হাজার ৭টি কারখানায় এখনো বোনাস দেওয়া হয়নি।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">বেতন&ndash;বোনাস পরিশোধ নিয়ে উদ্বেগ, বিজিএমইএ ও পুলিশের তথ্যে ফারাক</span>

লারিজানি হত্যাকাণ্ডকে যেভাবে দেখছেন মার্কিন রাজনীতিবিদরা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ছাড়া এ বিষয়ে ওয়াশিংটন থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ট্রাম্পও অবশ্য কারো নাম উল্লেখ করেননি; তিনি কেবল অস্পষ্টভাবে বলেছিলেন যে, একজন শীর্ষ নেতাসহ আরও একজন নিহত হয়েছেন। ট্রাম্প বরং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা না করায় তার ন্যাটো মিত্রদের ভর্ৎসনা করতেই বেশি ব্যস্ত ছিলেন।

লারিজানি হত্যাকাণ্ডকে যেভাবে দেখছেন মার্কিন রাজনীতিবিদরা