img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে তার নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর নজিরবিহীন আক্রমণ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ১০৩টি সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে। এই বিস্তৃত হামলায় অন্তত দুটি মেরকাভা ট্যাংক ধ্বংস এবং এক ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) হিজবুল্লাহর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের হামলা সিরিজে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জনপদ, বিশেষত আপার গ্যালিলি অঞ্চলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। রকেট হামলা, ড্রোন আক্রমণ এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গোষ্ঠীটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে।

লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর নজিরবিহীন আক্রমণ

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর ইন্তেকাল

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না লিল্লাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে দিলারা হাফিজ মারা যান। তার মরদেহ আগামীকাল (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর ইন্তেকাল

বিদেশে বসেই ‘কিলিং অর্ডার’: আন্ডারওয়ার্ল্ডের রিমোট কন্ট্রোলে দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড!

দেশের বাইরে অবস্থান করেও অপরাধজগতের এই ‘গডফাদাররা’ প্রযুক্তি ও নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে স্থানীয় ক্যাডারদের। লক্ষ্য- এলাকা দখল, আধিপত্য বিস্তার ও আর্থিক প্রভাব প্রতিষ্ঠা। বিশ্লেষকদের মতে, কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া এবং দীর্ঘদিন পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসীদের পুনরায় সক্রিয় হয়ে ওঠার পর থেকেই অপরাধচিত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সংঘবদ্ধ চক্রগুলোর মধ্যে পুরোনো দ্বন্দ্ব, প্রতিশোধ এবং নিয়ন্ত্রণ যুদ্ধ নতুন করে সহিংসতায় রূপ নিচ্ছে।

বিদেশে বসেই ‘কিলিং অর্ডার’: আন্ডারওয়ার্ল্ডের রিমোট কন্ট্রোলে দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড!

পীরগঞ্জে মোবারক আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলহাজ্ব মোবারক আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে আলহাজ্ব মোবারক আলী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

পীরগঞ্জে মোবারক আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

পুলিশকে অতীতের পোশাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার  দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির  বক্তব্যে একথা জানান তিনি।  স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু।" তিনি পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক, সেবাধর্মী এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনগণের কাছে সেবা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

পুলিশকে অতীতের পোশাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা শহরে মশক নিধন কর্মসূচি শুরু, ডিএনসিসি’র বিশেষ নজর স্কুলগুলোতে

বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, এমন আশঙ্কায় রাজধানী ঢাকায় বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘পরিচ্ছন্ন স্কুল, নেই মশা’ শিরোনামে এই কার্যক্রমের আওতায় নগরীর ৫৩৬টি স্কুলে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

ঢাকা শহরে মশক নিধন কর্মসূচি শুরু, ডিএনসিসি’র বিশেষ নজর স্কুলগুলোতে

তেল পাচার ও মজুত রোধে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের সংকট, অপচেষ্টা প্রতিরোধ এবং তেল বিপণনে শৃঙ্খলা রক্ষার জন্য ৯টি জেলায় ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে

তেল পাচার ও মজুত রোধে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

গাড়ি থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

সরকারি প্রটোকল ভেঙে এক ব্যক্তির মরদেহ দাফনে অংশ নিয়ে প্রশংসায় ভাসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (২৭ মার্চ) নান্দাইল উপজেলার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে কবরে নেমে দাফন কাজে অংশ নেন।

গাড়ি থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

‘TSync’ অ্যাপ স্মার্টভাবে জানাবে বাসের সিডিউল ও লাইভ লোকেশন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের বাস চলাচল ও ক্যাম্পাস সংশ্লিষ্ট তথ্য সহজে জানার সুবিধা দিতে তৈরি হয়েছে নতুন অ্যাপ্লিকেশন ‘TSync: RMSTU Bus & Campus’। অ্যাপটির মাধ্যমে বাসের সিডিউল দেখা, বাসের লাইভ লোকেশন ট্র্যাক করা এবং প্রয়োজন অনুযায়ী নিজস্ব সিডিউল তৈরি করা যাবে।

‘TSync’ অ্যাপ স্মার্টভাবে জানাবে বাসের সিডিউল ও লাইভ লোকেশন

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

দেশের সব পেট্রোল পাম্পে কার্যক্রম তদারকি জোরদারে প্রতিটি পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতে নেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ওমন ফারুক (২০) আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে তেজগাঁও সাওদান গ্রুপ কোম্পানীর সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

আজ  সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ১৯টি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

৭ দফা কমার পর বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৮ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টানা সাত দফা দাম কমানোর পর এবার  সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

৭ দফা কমার পর বাড়ল সোনার দাম

আমাদের হাত ট্রিগারে: ইয়েমেন

ইয়েমেনের সরকার বলছে, শুধু ইরান নয়, বরং পুরো প্রতিরোধ জোট এবং মুসলিম বিশ্বকে দুর্বল করার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে দাঁড়ানো তাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। তারা মনে করে, এই আগ্রাসনের পেছনে রয়েছে ইসরায়েলের তথাকথিত ‘বৃহত্তর ইসরায়েল’ পরিকল্পনা সফল করা। অর্থাৎ, বর্তমান দখলকৃত ভূখণ্ডের বাইরেও পশ্চিম এশিয়ার আরও বড় অংশ দখল করে নেওয়ার ইচ্ছা রয়েছে তেল আবিবের।

আমাদের হাত ট্রিগারে: ইয়েমেন

যাদের ওপর হজ ফরজ

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি এমন একটি প্রেমময় ইবাদত, যেখানে প্রতি বছর লাখ লাখ মুসল্লি মক্কায় গিয়ে প্রভুর দরবারে লাব্বাইক বলতে উপস্থিত হন। তারা কাবাকে এক নজর দেখেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে এসেছিলেন, তওয়াফ ও সায়ি করেছিলেন, আরাফাতের ময়দানে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন—এমন স্মৃতিবিজড়িত স্থানে গিয়ে হজ করতে চান ধর্মপ্রাণ মুসল্লিরা।

যাদের ওপর হজ ফরজ

জয়পুরহাটে জেএমডিসি'র উদ্যোগে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা 

শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সর্বসাধারণের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী এক বিশেষ ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটি (JMDC)-এর উদ্যোগে শহরের স্বনামধন্য দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই মহতী উদ্যোগের আয়োজন করা হয়।

জয়পুরহাটে জেএমডিসি'র উদ্যোগে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা 

নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেপ্তার

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর সংগঠিত ভয়াবহ ‘জেন-জি’ বিক্ষোভ দমনে সহিংসতা ও প্রাণহানির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে ভক্তপুরের গুন্ডু এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে এবং পরবর্তীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে হেফাজতে নেওয়া হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর শপথ গ্রহণের মাত্র একদিন পর এই পদক্ষেপ নিল নেপাল পুলিশ।

নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ: কার্যালয় ‘অবমুক্ত’ ও পতাকা উত্তোলন

চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়কে 'অবমুক্ত' ঘোষণা করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনায় সংগঠনটি তাদের কেন্দ্রীয় ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছে, যা দ্রুতই বিভিন্ন সামাজিক মাধ্যম ও পেজে ছড়িয়ে পড়ে। শুক্রবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় পেজে আপলোড করা ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হকের নেতৃত্বে পাঁচজন জেলা আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন। ভিডিওতে দেখা যায়, উপস্থিত পাঁচজনের মধ্যে তিনজন হেলমেট পরা এবং দুইজন হাতে জাতীয় ও সাংগঠনিক পতাকা ধরে আছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা রয়েছে। ইমদাদুল হক ভিডিওতে বলেন, "চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের অফিস অবমুক্ত করা হলো।"

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ: কার্যালয় ‘অবমুক্ত’ ও পতাকা উত্তোলন

নিহত ৫ জনের বাড়ি গাইবান্ধার একই গ্রামে, এলাকাজুড়ে শোকের মাতম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। সকল নিহতের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে বাসটির তেল শেষ হয়ে যায়। বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নামেন এবং ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশের রেললাইনে বসে গল্প করছিলেন। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল এবং রেললাইনে বসে থাকা যাত্রীদের কিছু বুঝে উঠার আগেই তারা ট্রেনে কাটা পড়েন।

নিহত ৫ জনের বাড়ি গাইবান্ধার একই গ্রামে, এলাকাজুড়ে শোকের মাতম