img
বুধবার, ৭ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফয়সাল-আলমগীরকে ফেরাতে ইন্টারপোলের চিঠি, নিশ্চুপ ভারত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফেরাতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে ভারতে চিঠি পাঠানো হয়েছে।

ফয়সাল-আলমগীরকে ফেরাতে ইন্টারপোলের চিঠি, নিশ্চুপ ভারত

ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসু নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান। তারা শিক্ষার্থীদের নানা সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো উপাচার্যের সামনে তুলে ধরেন।

ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসু নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আবারও বাড়লো সোনার দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের তুলনায় ৩,২৬৬ টাকা বেশি। বুধবার (১ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

আবারও বাড়লো সোনার দাম

শিশুর টিকাদান: কখন কোন টিকা দেবেন, কেন জরুরি

একটি সুস্থ ও সক্ষম প্রজন্ম গড়ে তুলতে নির্ধারিত সময় অনুযায়ী শিশুকে টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মের পর থেকেই সঠিক সময়সূচি মেনে টিকা নিলে শিশু বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকে এবং তার রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অনুযায়ী জন্ম থেকে ১৫ মাস বয়সের মধ্যে শিশুকে ১০টি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়।

শিশুর টিকাদান: কখন কোন টিকা দেবেন, কেন জরুরি

জাম্বিয়াকে ৫ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছন্দে ফিরেছে আর্জেন্টিনা দল। জাম্বিয়া দলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচজুড়ে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি, যিনি দলের মূল শক্তি হিসেবে খেলেছেন।

জাম্বিয়াকে ৫ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

ক্রোয়েশিয়াকে হারিয়ে ব্রাজিলের জয়

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ক্রোয়েশিয়াকে হারিয়ে ব্রাজিলের জয়

সুনামগঞ্জে আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

সঞ্চালন লাইনের জরুরি জাম্পারিং কাজের জন্য আজ বুধবার (১ এপ্রিল) সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ।

সুনামগঞ্জে আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

উত্তর আমেরিকা ও ইউরোপের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে নির্মাতা তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর মাধ্যমে প্রথম সপ্তাহে আমেরিকার ৩৮টি, ক্যানাডার ১০টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে এটি প্রদর্শিত হবে। দর্শকরা এএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স ও সিনেওয়ার্ল্ডের মতো বিশ্ববিখ্যাত সিনেমা চেইনগুলোতে এই চলচ্চিত্রটি উপভোগ করার সুযোগ পাবেন।

উত্তর আমেরিকা ও ইউরোপের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

দুই যুগ পর বিশ্বকাপে ফিরল তুরস্ক

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি জাতীয় ফুটবল দল টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার দিনে দারুণ এক সুখবর পেয়েছে তুরস্ক জাতীয় ফুটবল দল। দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।

দুই যুগ পর বিশ্বকাপে ফিরল তুরস্ক

টানা তৃতীয়বার বিশ্বকাপের বাইরে ইতালি

টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি জাতীয় ফুটবল দল। বসনিয়ার জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে নাটকীয় এক ম্যাচে পেনাল্টি শ্যুটআউটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আজ্জুরিদের।

টানা তৃতীয়বার বিশ্বকাপের বাইরে ইতালি

বাংলাদেশ সেনাবাহিনীতে জেসিও হিসেবে নিয়োগ পেলেন ইবি শিক্ষার্থী মহিউদ্দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর (ইবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনী-তে জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) হিসেবে ওয়ারেন্ট অফিসার পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইবি বিএনসিসি সেনা প্লাটুনের ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। পরে রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মহিউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে জেসিও হিসেবে নিয়োগ পেলেন ইবি শিক্ষার্থী মহিউদ্দিন

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">ব্যাংকের আমানতে ছন্দপতন, হাতে নগদ অর্থের জোয়ার</span>

নির্বাচনের আগে জানুয়ারিতে ব্যাংক খাতে আমানতের ধারাবাহিক প্রবৃদ্ধিতে ভাটা পড়েছে। এক মাসেই আমানত কমেছে প্রায় ৬ হাজার ৫৬৪ কোটি টাকা। একই সময়ে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থ বেড়েছে ৭ হাজার ২৮৩ কোটি টাকা।

<span style="font-size: 14pt; color: #000000; font-weight: bold;">ব্যাংকের আমানতে ছন্দপতন, হাতে নগদ অর্থের জোয়ার</span>

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠল ইরাক, ভয়ংকর পরিণতির হুঁশিয়ারি

তেহরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদা (কেএসএস)-এর কমান্ডার ইরানে স্থলপথে আক্রমণের মার্কিন হুমকির জবাবে একটি বিবৃতি দিয়েছেন। এক্সে (X) পোস্ট করা এক বিবৃতিতে আবু আলা আল-ওয়ালাই বলেছেন, এমন পদক্ষেপ সংঘাতকে ‘সীমিত যুদ্ধ থেকে সর্বাত্মক যুদ্ধে’ পরিণত করবে।

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠল ইরাক, ভয়ংকর পরিণতির হুঁশিয়ারি

অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রশিবিরের নিন্দা

জ্বালানি সংকটের অজুহাতে দেশের মহানগরগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৩১ মার্চ) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে বিশেষ বরাদ্দের মাধ্যমে হলেও নিয়মিত সশরীরে পাঠদান চালু রাখার দাবি জানান।

অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রশিবিরের নিন্দা

বাড়তি মূল্যে মেহেরপুরে ডিজেল বিক্রি, নীরব ভূমিকায় প্রশাসন

ঈদকে সামনে রেখে অবৈধ মজুদ ঠেকাতে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত থাকলেও মেহেরপুরের গাংনীতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিজেল। অভিযোগ উঠেছে, প্রশাসনের নীরব ভূমিকায় হেমায়েতপুর বাজারে বাড়তি দামে অবাধে চলছে তেল বেচাকেনা।

বাড়তি মূল্যে মেহেরপুরে ডিজেল বিক্রি, নীরব ভূমিকায় প্রশাসন

<span style="font-size: 18pt; color: #000000;">২-৩ সপ্তাহের মধ্যেই ইরান ছাড়ছে আমেরিকা: ট্রাম্প</span>

আকস্মিকভাবে যুদ্ধ শেষ করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছে ওয়াশিংটন। মঙ্গলবার (১ এপ্রিল) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন যে মার্কিন সামরিক বাহিনী “দুই বা তিন সপ্তাহের মধ্যেই” ইরান ছেড়ে যাবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা চলে যাচ্ছি কারণ আমাদের এখানে থাকার কোনো কারণ নেই।” তিনি আরও বলেন, “আমরা খুব শীঘ্রই চলে যাব।”

<span style="font-size: 18pt; color: #000000;">২-৩ সপ্তাহের মধ্যেই ইরান ছাড়ছে আমেরিকা: ট্রাম্প</span>

বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাত পৌনে...

বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

চোট, সমালোচনা আর মানবিক মুহূর্ত: নেইমারের খোলামেলা আলোচনা

ব্রাজিলের সুপারস্টার নেইমার, যিনি দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে খ্যাত (৭৯ গোল), সম্প্রতি নিজের ফুটবল ক্যারিয়ারের শুরুর কঠিন সময়ের কথা উন্মুক্তভাবে শেয়ার করেছেন। বর্তমানে ব্রাজিলের...

চোট, সমালোচনা আর মানবিক মুহূর্ত: নেইমারের খোলামেলা আলোচনা

আইনমন্ত্রী আমাকে মিসকোট করেছেন: জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংস্কার সংক্রান্ত আলোচনায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান তাকে ‘মিসকোট’ করেছেন বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

আইনমন্ত্রী আমাকে মিসকোট করেছেন: জামায়াত আমির

ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপাতে চাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ব্যয় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক...

ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপাতে চাচ্ছেন ট্রাম্প