একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।এ সময়ে হামে ৮৬ জন এবং সন্দেহজনক হামে ৯৪২ জন আক্রান্ত হয়েছেন।...
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।এ সময়ে হামে ৮৬ জন এবং সন্দেহজনক হামে ৯৪২ জন আক্রান্ত হয়েছেন।...
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির দায়ে এক অসাধু ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবেদন করেছেন রুকাইয়া জাহান চমক। দলীয় সূত্রে জানা গেছে, তিনি...
দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। শনিবার প্রথম দিনেই মাহমুদউল্লাহ রিয়াদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে দলবদল সম্পন্ন করেছেন। পুরোনো ক্লাবে ফিরে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি লিগ মাঠে গড়ানোর বিষয়টিকে বড় স্বস্তির খবর হিসেবে দেখছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দলবদল শেষে মাহমুদউল্লাহ বলেন, “প্রিমিয়ার লিগ মাঠে গড়াতে যাচ্ছে-এটাই সবচেয়ে স্বস্তির বিষয়। কয়েক মাসের অনিশ্চয়তার পর ক্রিকেটারদের জন্য এটি আনন্দের খবর।” মাঠে খেলার সুযোগকেই তিনি সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন
নওগাঁর বদলগাছীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ এবং ৮ বছরের অপর এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আব্দুস সাত্তার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে...
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন কার্যক্রম শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। আবেদন চলবে সোমবার (২০ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ বছর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা।
প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর উদ্যোগ বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রথমবারের মতো সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীতায়োজনে গান গেয়েছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। ‘ফিরে এলে না’ শিরোনামের নতুন এই গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশের কথা রয়েছে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মার্চ মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয় বলে জানা গেছে।
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে আকাশসীমার পূর্বাঞ্চল খুলে দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, দেশের পূর্ব অংশের...
সবশেষ বিপিএলসহ দেশের ঘরোয়া কয়েকটি টুর্নামেন্টে দেখা যায়নি জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়কে। ফিক্সিং সন্দেহে নাম জড়ানোয় কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই ডানহাতি ব্যাটার। ডিপিএল শুরুর আগে শনিবার (১৮ এপ্রিল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দলবদল সম্পন্ন করেছেন বিজয়। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
জিনস বা ডেনিম পোশাক রপ্তানির বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান এখন শুধু শক্তিশালীই নয়, বরং নেতৃত্বস্থানীয়। প্রায় চার দশক আগে শুরু হওয়া এই যাত্রা আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্র—বিশ্বের দুই বৃহত্তম বাজারেই শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামানসহ ব্যাংকের নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
বান্দরবানের লামায় হোয়াইটপিক স্টেশন এলাকায় গত সাত মাসে দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল), যেখানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী আবদুল ওয়াদুদ সায়েম (২১) মাতামুহুরী নদীতে ডুবে মারা যান। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার বাসিন্দা সায়েম পাঁচ বন্ধুর সঙ্গে হোয়াইটপিক স্টেশন রিসোর্টে বেড়াতে যান। দুপুরে তারা মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে হঠাৎ সায়েম পানির স্রোতে তলিয়ে যান।
অবরোধের আড়ালে আমেরিকার জলদস্যুতা ও সামুদ্রিক চুরির অভিযোগে হরমুজ প্রণালীতে আবার অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।...
সরকারের অনেক উন্নয়ন পরিকল্পনা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, হামের মতো ব্যাধির চিকিৎসার জন্য এই হাসপাতালে কোনো আইসিইউর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সরকারের অনেক কিছু কিতাবে ও খাতায় আছে, কিন্তু আমরা সেগুলো বাস্তবে দেখতে চাই। জরুরি অবস্থা কখনো নোটিশ দিয়ে আসে না, কিন্তু সরকারের প্রস্তুতি দেখে মনে হয় তারা নির্বিকার।
২০২৬ সালের এইচএসসি (হাইয়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট) এবং সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ঢাকা শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকার দেশের শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ১৮ এপ্রিল, শনিবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন শান মাসুদ। দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ—আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি। স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় বর্তমানে লাহোরে চলমান এনসিএ রেড বল ক্যাম্পে আছেন। তাদের মধ্যে রয়েছেন আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি, নোমান আলী ও সাজিদ খান
জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় নারী শক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে ৫৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাগুফতা বুশরা মিশমাকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসাসহ একাধিক নেত্রী।